• ঢাকা
  • শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. দূর্ঘটনা

পঞ্চগড়ে নিখোঁজ ছেলেকে ফিরে পেতে অসহায় মায়ের বুকফাটা আর্তনাদ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৪৪ এএম;
পঞ্চগড়ে নিখোঁজ ছেলেকে ফিরে পেতে অসহায় মায়ের বুকফাটা আর্তনাদ

পঞ্চগড় প্রতিনিধি :

 

পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নে সন্তান হারিয়ে এক অসহায় মায়ের আর্তনাদে ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস। গত ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন মো. রতন আলী (২২)। দীর্ঘ সময় অতিবাহিত হলেও ছেলের কোনো সন্ধান না পেয়ে পাগলপ্রায় মা আকলিমা।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৭/৮ মাস আগে পঞ্চগড় সদর থানাধীন ১নং অমরখানা ইউনিয়নের বড় কামাত এলাকার নিজ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হন রতন আলী। এরপর ফোনে জানায় সে পাশের বাড়ির ফাহিমের সাথে কাজের উদ্দেশ্যে ঢাকায় গেছে। পরে মাঝে মধ্যে ফাহিমের ফোন থেকে যোগাযোগ করলেও গত তিন মাস ধরে কোন যোগাযোগ করছেনা। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ ব্যক্তির পরিচয় ও বিবরণ: নাম: মো. রতন আলী, পিতা: লুৎফর, মাতা: মোছা. আকলিমা বেগম, ঠিকানা: গ্রাম: কমলাপাড়া, (ওয়ার্ড নং-৮), ১নং অমরখানা ইউপি, পঞ্চগড় সদর।

তার শারীরিক গঠন: গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৫ ফুট। নিখোঁজ হওয়ার সময় তার মুখে কোনো দাড়ি ছিল না (পুরো শেভ করা)।

পেশা: সে কৃষি কাজের সাথে জড়িত ছিল।

সন্তান হারানো মা আকলিমা খাতুন কান্নায় ভেঙে পড়ে বলেন, "আমার কলিজার টুকরাকে খুঁজে পাচ্ছি না। অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও আমার বাবার দেখা পাইনি।" ছেলের সন্ধান পেতে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন এবং পঞ্চগড় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

যদি কোনো সহৃদয় ব্যক্তি ওপরের বর্ণনা অনুযায়ী যুবকের সন্ধান পেয়ে থাকেন, তবে নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো:

মা আকলিমা খাতুন: ০১৩০৭-৬৪৮৮০২

জরুরি যোগাযোগ (মোহন আলী): ০১৭৬১০৩১৫৭৩

 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন