• ঢাকা
  • রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. দূর্ঘটনা

শ্রীপুরে বজ্রপাতে এক যুবক নিহত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৫৯ এএম;
শ্রীপুরে বজ্রপাতে এক যুবক নিহত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি :

 

শ্রীপুরে বজ্রপাতের কবলে পড়ে এক যুবক নিহত হয়েছেন। 

মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় বজ্রপাতে সুরুজ মিয়া (৩৪) নামের এক যুবক নিহত হয়েছেন।   শনিবার (২৮ মার্চ  ২০২৬) দুপুরে শ্রীপুর উপজেলার দূর্গাপুর মাঠে কৃষি কাজ করার সময় বজ্রপাতে সুরুজ মিয়া আহত হন। তাঁর সাথে থাকা লোকজন তাকে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা দারিয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।নিহত সুরুজের বাড়ি পাবনা জেলার ভাঙ্গুরা থানায় জয়রামপুর গ্রামের গুলজারের পুত্র ।  এ বিষয়ে সকলকে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। মেঘলা আকাশ দেখলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন