রাণীনগরে এবার ৮বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আরেক কিশোর গ্রেফতার
নওগাঁর রাণীনগরে এবার মাত্র ৮বছর বয়সি শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আরেক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে ধর্ষণ চেষ্টার এঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলার প্রেক্ষিতে ওই রাতেই অভিযান চালিয়ে কিশোরকে গ্রেফতার করে। গ্রেফতার কিশোরকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে একই দিন বিকেলে মাত্র ৬বছর বয়সি এক শিশুকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় দুই কিশোরকে গ্রেফতার করে পুলিশ।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল দায়েরকৃত মামলার বরাত দিয়ে জানান,৮বছর বয়সি ওই শিশু বুধবার বিকেলে আত্মীয়ের বাড়ীতে যাচ্ছিল। এসময় পথি মধ্যে ১৬বছর বয়সি এক কিশোর তার পথরোধ করে জোরপূর্বক রাস্তার পাশে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন দেখতে পেলে কিশোর দৌড়ে পালিয়ে যায়। এঘটনায় শিশুর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলার প্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে ওই কিশোরকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের এই কর্মকর্তা আরো জানান,গ্রেফতার কিশোরকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, একই দিন বিকেলে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ৬বছর বয়সি এক শিশুকে ১৫ ও ১৬ বছর বয়সি দুই কিশোর বাড়ীতে নিয়ে মোবাইল ফোনে কার্টুন দেখানোর কথা বলে পালাক্রমে ধর্ষণ করে। এতে ব্যপক রক্তক্ষরণ হওয়ায় বর্তমানে ওই শিশু মুর্মষ অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় শিশুর মা বাদী হয়ে বুধবার রাতে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ওই রাতেই দুই কিশোরকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদারতে প্রেরণ করে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: