• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ আগষ্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. বিনোদন

বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৫০ পিএম;
বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী

বরগুনায় এক নারীকে লাঠি  দিয়ে পিটিয়ে  তার হাত ভেঙ্গে দিয়েছেন এবং লাঠি দিয়ে  অতিরিক্ত আঘাত করার কারণে  স্মৃতি শক্তি হারিয়ে ফেলেন, এমন অভিযোগ পাওয়া যায়। বরগুনা সদর উপজেলার ৪ নং কেওড়া বুনিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ হামেদ মল্লিকের মেয়ে পিয়ারা বেগম (৪৮)স্বামী হারা নারীকে গত ৯/৫/২৬ ইংরেজি তারিখ শুক্রবার তিনি খোকন শিকদারের বাড়ির সামনে সকাল ১১:৩০ টার সময় প্রকাশ্যে দিবালোকে নির্মমভাবে মারপিটের শিকার হন জামালের হাতে।  

প্রত্যক্ষদর্শী মোঃ খোকন শিকদার বলেন, জামাল মল্লিক পিয়ারা বেগমকে আমার বাড়ির সামনে হঠাৎ করে মারপিট শুরু করে, পিয়ারা বেগমের ডাক চিৎকার শুনে আমি সহ এলাকার লোকজন ঘর থেকে বেরিয়ে রাস্তায় আসি,দেখতে পাই জামাল মল্লিক লাঠি দিয়ে নির্মমভাবে মারপিট করে, রাস্তায় ফেলে চলে যায়। পিয়ারা বেগমের গুরুতর জখম দেখে, স্থানীয়রা বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। 

পিয়ারা বেগমের ছেলে রুহুল আমিন বলেন,মায়ের মারপিটের খবর শুনে,মাকে আমি হাসপাতালের বেডে দেখতে গেলে,মা আমাকে চিনতে পারে না।   স্মৃতিশক্তি হারিয়ে গেছে তার।  বর্তমানে মা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে  জামাল মল্লিকের বিরুদ্ধে  আমরা  আইনগত ব্যবস্থা নেব।

অভিযুক্ত  জামালের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল আলিম বলেন,এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক পুনরুত্থান / বিনোদন ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন