কুয়াকাটা ভ্রমণে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত
লিটু দেবনাথ, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
শরীয়তপুর থেকে কুয়াকাটা ভ্রমণে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় জিসান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুইজন আহত হয়েছেন।
আহতরা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত জিসান শরীয়তপুর জেলার পালং উপজেলার কাশাপুর গ্রামের আমির হোসেনের ছেলে।
সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটা-লেম্বুরবন সড়কের ময়লা পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াকাটার মেইন ড্রাইভ সড়ক দিয়ে লেম্বুরবন এলাকায় যাওয়ার পথে একটি নারী রাস্তা পার হচ্ছিলেন।
এ সময় মোটরসাইকেল চালক তাকে এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে এবং জিসান গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহিপুর থানা পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ ও ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটনে তদন্ত চলছে। এছাড়া প্রয়োজনীয় আইনগত কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- কুয়াকাটা* ভ্রমণে,এসে
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: