• ঢাকা
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. বিনোদন

মহম্মদপুরে আনন্দঘন পরিবেশে দৈনিক পুনরুত্থান পত্রিকার ১৩ বছর পূর্তি  উদযাপন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৫১ পিএম;
মহম্মদপুরে আনন্দঘন পরিবেশে দৈনিক পুনরুত্থান পত্রিকার ১৩ বছর পূর্তি  উদযাপন

এস এম আজগার আলী,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি, 


মাগুরার মহম্মদপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে জনপ্রিয় পত্রিকা ‘দৈনিক পুনরুত্থান’-এর ১৩ বছর পূর্তি ও ১৪ বছরে পদার্পণ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল)মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে কেক কেটে ও আলোচনার মাধ্যমে দৈনিক পুনরুত্থান পত্রিকার ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক পুনরুত্থান পত্রিকার উপজেলা প্রতিনিধি এস. এম. আজগার আলী, যিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। একই সঙ্গে তিনি মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতির দায়িত্বও পালন করছেন।

এ সময় অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা,  সিনিয়র সহ সভাপতি মোঃ মাহামুদুন নবী ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক এস. আর. হান্নান, দপ্তর সম্পাদক জালাল উদ্দীন হাক্কানী, ভোরের কাগজের মহম্মদপুর প্রতিনিধি মো. মুরাদ হোসেন,  চ্যানেল ওয়ান এর জেলা প্রতিনিধি পংকজ রায়, মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সেতু, সাধারণ সম্পাদক, মোঃ আলাউদ্দিন,প্রেসক্লাব মহম্মদপুরের সদস্য খায়রুল ইসলাম, ফয়সাল হায়দার  সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। 

অনুষ্ঠানে বক্তারা দৈনিক পুনরুত্থান পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

 পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে পরিপূর্ণ।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন