রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন করা হয়েছে। রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে,রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠন বাংলা বর্ষবরণ উদযাপন অনুষ্ঠানে সামিল হয়।
এদিন সকালে উপজেলা সদর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় রাণীনগর উপজেলা প্রশাসন,বিভিন্ন রাজনৈতিক সামাজিক,সাস্কৃতিক সংগঠন এবং রাণীনগর প্রেসক্লাব অংশগ্রহন করে। এর পর উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। শোভা যাত্রায়,নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান,সহকারী কমিশনার (ভ‚মি) নাবিলা ইয়াসমিন,রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল,উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ এছাহক আলী,সাধারণ সম্পাদক মোসারব হোসেন,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন,রাণীনগর প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ,সম্পাদক সাহাজুল ইসলামসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা কর্মচারী,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক-শিক্ষার্থীরা ও সর্বস্তরের জনসাধারণ অংশ নেয়। এর পর লাঠি খেলা,সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।
দৈনিক পুনরুত্থান / মো: গোলাম মোরশেদ
- বিষয়:
- রাণীনগরে* বর্ণাঢ্য,আয়োজনে
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: