• ঢাকা
  • শনিবার, ২৮ ফেরুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. বিনোদন

আত্মহত্যা করলেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২৮ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:১৭ পিএম;
আত্মহত্যা করলেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী

ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে অভিনেতার শ্বশুরবাড়ি পরিবার।

প্রয়াত ইকরার ঘনিষ্ঠ এক আত্মীয় গণমাধ্যমকে বলেন, ‘আজ দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

এদিকে জানা গেছে, জাহের আলভী বর্তমানে নেপালে আছেন।

মানসিকভাবে বিপর্যস্ত থাকায় তিনি গণমাধ্যমে মুখ খুলেননি।

এর আগে ২০১০ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন আলভী ও ইকরা। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। 

 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন