• ঢাকা
  • বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. দূর্ঘটনা

ফরিদপুরে সড়ক দূর্ঘটনায় নিহত এক অপর একজন আহত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:০১ পিএম;
ফরিদপুরে সড়ক দূর্ঘটনায় নিহত এক অপর একজন আহত

ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

ফরিদপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং এক ব্যক্তি আহত হয়েছেন।
 বুধবার (১৮ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ৬টার দিকে ফরিদপুর-রাজবাড়ী মহাসড়কের চন্ডিপুর গ্রামের রুবেলের বাড়ির সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, তরমুজ বোঝাই একটি পিকআপ ভ্যান ফরিদপুর থেকে খানখানাপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে প্রচন্ড বেগে ধাক্কা লাগে। এতে পিকআপে থাকা তরমুজ ব্যবসায়ী কোতোয়ালি থানার খানখানাপুরের নতুন বাজার এলাকার  মোহাম্মদ ইউসুফ আলী শেখ (৪৫), ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় মোহাম্মদ আতিয়ার রহমান (৪২) নামে আরও একজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর পিকআপের চালক পালিয়ে গেছে বলে জানা গেছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন