• ঢাকা
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. দূর্ঘটনা

ফরিদপুরে সড়ক দূর্ঘটনায়  নিভে গেল এক পলিটেকনিক কলেজ শিক্ষার্থীর জীবন প্রদীপ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৩১ পিএম;
ফরিদপুরে সড়ক দূর্ঘটনায়  নিভে গেল এক পলিটেকনিক কলেজ শিক্ষার্থীর জীবন প্রদীপ

ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

ফরিদপুরে সড়ক দূর্ঘটনায়  নিভে গেল এক পলিটেকনিক কলেজ শিক্ষার্থীর জীবন প্রদীপ। 

ফরিদপুর শহরের কোতোয়ালি থানাধীন মেরিন ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির সামনে সড়ক দুর্ঘটনায় উপাসনা ঘোষ (১৮) নামে এক পলিটেকনিক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক আকাশ (২৮) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১৯ এপ্রিল ২০২৬) বেলা আনুমানিক ১২টার দিকে মেরিন ইনস্টিটিউটের সামনের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত উপাসনা ঘোষ শহরের ঝিলটুলি এলাকার বাসিন্দা উত্তম ঘোষের মেয়ে। সে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ‌ সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন ‌ ‌‌ । আহত আকাশ বোয়ালমারী উপজেলার রুপাপাত এলাকার বিধান সরকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আকাশ একটি ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেলে করে উপাসনা ঘোষকে নিয়ে টেপাখোলা রিয়ো পেট্রোল পাম্প থেকে জ্বালানি নিয়ে বেরিবাঁধ হয়ে শহরের দিকে আসছিলেন। পথে মেরিন ইনস্টিটিউটের সামনে পৌঁছালে ইট ভাটার মাটি বহনকারী একটি লরি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করেন তিনি। এ সময় মোটরসাইকেলটি ট্রাকের পেছনে ধাক্কা লাগলে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উপাসনা ঘোষকে মৃত ঘোষণা করেন। আহত আকাশ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লরি ট্রাকের চালক হেলপার হোসেন মোল্লা (১৯)-কে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন