• ঢাকা
  • শনিবার, ১৫ আগষ্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. বিনোদন

অভিনেত্রী রিধিকার মরদেহ উদ্ধার হলো যে ভাবে


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১৫ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৪৫ পিএম;
অভিনেত্রী রিধিকার মরদেহ উদ্ধার হলো যে ভাবে

বিনোদন ডেস্ক :

 

রাজধানীর ভাটারা থানাধীন এলাকার নিজ বাসা থেকে তরুণ অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৫ আগস্ট) ভোরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

পুলিশের প্রাথমিক ধারণা, রিধির মৃত্যু আত্মহত্যাজনিত হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, শনিবার সকাল ৬টার দিকে একটি বাসা থেকে রিধিকে উদ্ধার করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ‘বর্তমানে তার মা ও পরিবারের সদস্যরা থানায় আছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, একজনের সঙ্গে রিধির প্রেমের সম্পর্ক ছিল।

আজ ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি আত্মহত্যা করে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা মামলা নিচ্ছি।’

পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। রিধির পরিবারের সদস্যদের কাছ থেকেও প্রয়োজনীয় তথ্য নেওয়া হচ্ছে।

একই সঙ্গে ওই ব্যক্তির সঙ্গে রিধির সম্পর্ক, মৃত্যুর আগে তাদের মধ্যে কী ঘটেছিল এবং ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতিও তদন্তের আওতায় রাখা হয়েছে।

রিধিকা রিধি অভিনীত নাটকের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।

 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন