• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. দূর্ঘটনা

হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা'ক্কায় বৃদ্ধা নিহত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৩৯ পিএম;
হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা'ক্কায় বৃদ্ধা নিহত

খাজা রাশেদ,লালমনিরহাট  প্রতিনিধি :

 

 

 লালমনিরহাটের হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক রুহুল আমীনের মোটরসাইকেলের ধাক্কায় হাজেরা বেগম নামে এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছেন। 

‎‎বুধবার (১৫ এপ্রিল) বিকালে উপজেলার নওদাবাস এলাকায় এসআই রুহুল আমীন ও দুই কনস্টেবলসহ বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর সময় হাজেরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা মহিলাকে ধা-ক্কা দেয়! এতে, মহিলা গুরুতর আহত হলে স্থানীয়রা ওই বৃদ্ধাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
‎পরে সেখানে, চিকিৎসাধীন অবস্থায় রাতেই হাজেরা বেগম মারা যান। নিহত ওই বৃদ্ধা মহিলা টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ী এলাকার আব্দুল মজিদের স্ত্রী।  

‎ঐ সময় এসআই রুহুল আমীনসহ তার দুই কনস্টবল গুরুতর আহ-ত হন! তারা হাতীবান্ধা হাসপাতালে ভর্তি হয়েছেন। 

‎‎এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী জানান, বিষয়টি আমি অবগত হয়েছি।  লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন