কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪
কুমিল্লার বুড়িচংয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে স্টার লাইন বাসচাপায় প্রাইভেট কারের ৫ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আব্দুল মমিন (৫০), ঝর্না বেগম (৪০), সাইফ (৭) ও লাবিবা (১৮)। তারা সবাই একই পরিবারের সদস্য এবং নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার চাতারপাইয়া গ্রামের বাসিন্দা।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে স্টার লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক মারা যান। হাসপাতালে নেওয়ার পর আরও চারজন যাত্রী মারা যান।
প্রাইভেট কারে থাকা এক শিশু গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল হাসপাতালে পাঠানো হয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- কুমিল্লায়* বাসচাপায়,৫জননিহত
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: