• ঢাকা
  • বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. বিনোদন

লালমনিরহাটে ‎বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ- ১৪৩৩ উদযাপন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:০১ পিএম;
লালমনিরহাটে ‎বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ- ১৪৩৩ উদযাপন

‎খাজা রাশেদ,লালমনিরহাট প্রতিনিধি :

 

সারাদেশের ন্যায় লালমনিরহাটে ও বর্ণাঢ্য  আয়োজনে, উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ- ১৪৩৩ উদযাপিত হয়েছে।

‎পহেলা বৈশাখের সকালে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে, শহরের কালেক্টরেট মাঠ থেকে একটি বর্ণিল বৈশাখী শোভাযাত্রা বের  হয়।  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, শোভাযাত্রাটি রেলওয়ে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

‎নানা রঙের সাজে ব্যানার, প্ল্যাকার্ড,বাঙালী সাজসজ্জাসহ ঢাক-ঢোলের বাদ্যযন্তের মাধ্যমে, শোভাযাত্রাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।

‎পরে, রেলওয়ে মুক্তমঞ্চে বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান, নৃত্য, আবৃত্তি,ভাওয়াইয়া ও  লোকসংগীত পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে, অংশগ্রহণকারী শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

‎এদিন দিনব্যাপী রেলওয়ে মুক্তমঞ্চ মাঠে বসে, লোকজ মেলা এবং জেলা পরিষদের আয়োজনে, সকলের জন্য বাঙালীর ঐতিহ্যবাহী পান্তা ভাতের আয়োজন করা হয়।

‎এদিকে, বৈশাখী শোভাযাত্রায় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক,জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, পৌর প্রশাসক  রাজীব আহসানসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের নারী-পুরুষ,শিশু-কিশোর,তরুণ-তরুণীরা উৎসবমুখর পরিবেশে এতে অংশগ্রহণ করেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন