নগরকান্দায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু
ফরিদপুর জেলা প্রতিনিধি :
নগরকান্দায় চলন্ত ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ইউনুস মাতুব্বর (৬০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) দুপুর ১টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাশাগাড়ী গ্রাম সংলগ্ন রেল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউনুস মাতুব্বর নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাশাগাড়ী গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনুস মাতুব্বরের একটি ছাগল হঠাৎ করে রেললাইনের ওপর উঠে যায়। ঠিক সেই সময় রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতী এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলের দিকে এগিয়ে আসছিল। ছাগলটিকে রক্ষা করতে তিনি দ্রুত রেললাইনে ওঠেন। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়। পরে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয় এবং স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- নগরকান্দায়*ট্রেনের,ধাক্কায়
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: