• ঢাকা
  • শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. দূর্ঘটনা

ফরিদপুরে স্বামীর সাথে অভিমানে স্ত্রীর আত্মহত্যা 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:০১ এএম;
ফরিদপুরে স্বামীর সাথে অভিমানে স্ত্রীর আত্মহত্যা 

ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

ফরিদপুরে স্বামী-স্ত্রীর মধ্যে  পারিবারিক বিষয় নিয়ে কলহে আরজিনা আক্তারী রিয়া (২৪) নামে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
 বৃহস্পতিবার (৯এপ্রিল ২০২৬) সন্ধ্যায় সদর উপজেলার ফরিদাবাদ চরটেপাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আরজিনা আক্তারী রিয়া ওই এলাকার আজিজুল শেখের মেয়ে এবং লিয়াকত শেখের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৭টার দিকে রাজেন্দ্র কলেজ মাঠে চলা মেলায় ঘুরতে যাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিয়া অভিমান করে ঘরের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে তিনি ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন।

বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে নাক-কান-গলা (ইএনটি) বিভাগে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনা শুক্রবার সকাল ৮টায় কোতোয়ালি থানায় খবর দেওয়া হয়। সকাল ১১টা ৩০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশ জানায়, ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন