আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে এক অন্ত:সত্ত্বা বেদেনী নিহত
মোঃ গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর আত্রাইয়ে কালবৈশাখী ঝরে ঘরের ওপর গাছ ভেঙ্গে পরে আরাফাতুন (২০) নামে বেদে পল্লীর এক গৃহবধু নিহত হয়েছেন। সোমবার ভোর রাতে উপজেলা সদরের রেলওয়ে স্টেশন এলাকায় খোলাপাড়া নামক স্থানে এঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার,উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তার স্বামীর নাম ইয়াসিন আরাফাত হোসেন। তারা মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বাসিন্দা বলে জানাগেছে।
বেদে পল্লীর বাসিন্দা আবাবিল হোসেন বলেন,বেশ কিছু দিন ধরে আমরা প্রায় ৩০টির মতো পরিবার নিয়ে খোলাপাড়া বাগানে অস্থায়ী ঘর করে বসবাস করছি। সোমবার ভোর রাতে কালবৈশাখী ঝড় ওঠলে আরাফাত রহমানের ঘরের ওপর একটি ইউক্যালিপ্টাস গাছ ভেঙ্গে পরে গৃহবধু আরাফাতুন গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে আত্রাই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে রাজশাহী নিয়ে যাবার সময় পথি মধ্যে মারা যায়। গৃহবধু আরাফাতুন তিন মাসের অন্ত:সত্তা ছিলেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে ঘটনার খবর পেয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম,আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারকে নগদ ১০হাজার টাকা অনুদান এবং সুখনা খাবার প্রদান করা হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে গৃহবধুর মরদেহ হস্তান্তর করা হয়েছে।
দৈনিক পুনরুত্থান / মো: গোলাম মোরশেদ
- বিষয়:
- আত্রাইয়ে* ঝড়ে,ঘরের
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: