• ঢাকা
  • বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. দূর্ঘটনা

নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্রী গুরুতর আহত 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:২০ পিএম;
নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্রী গুরুতর আহত 

ফরিদপুর জেলা প্রতিনিধি :

 

নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্রী গুরুতর আহত হয়েছে। 

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মরিয়ম (১২) নামে এক মাদ্রাসা ছাত্রী গুরুতর আহত হয়েছে।

 বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে নগরকান্দা বাজারে ডাচ-বাংলা ব্যাংকের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
আহত মাদ্রাসা ছাত্রী মরিয়ম উপজেলার বড় কাজুলী ইউনিয়নের পুরাপাড়া গ্রামের আসাদুজ্জামান খানের মেয়ে এবং নগরকান্দা মদিনাতুল মাদ্রাসার ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে মাদ্রাসায় যাওয়ার পথে ইটবোঝাই একটি চার চাকার ট্রলির ধাক্কায় সে সড়কে ছিটকে পড়ে। এতে তার মাথা ও হাতে গুরুতর আঘাত লাগে।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্বজনদের সহায়তায় অ্যাম্বুলেন্সে করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রলি গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে।
এ ঘটনায় এখনো কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন