• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

নিউ গিনি প্রোপার্টিজে হামলার মামলায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:০০ এএম;
নিউ গিনি প্রোপার্টিজে হামলার মামলায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনায় আরেকজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাজধানীর মাটিকাটা এলাকা থেকে সোমবার রাতে মিজানুর রহমান নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে তথ্য দিয়েছেন ডিবির গুলশান বিভাগের উপ কমিশনার আ ফ ম আনোয়ার হোসেন খান।

তিনি বলেন, “গ্রেপ্তার মিজানুর কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা। মাটিকাটায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তারের সময় সেখানে সংসদ সদস্য আব্দুল গফুরও উপস্থিত ছিলেন।”

মামলাটিতে এ নিয়ে মোট ৭ জনকে গ্রেপ্তার করা হল। তাদের মধ্যে দুজনকে ডিবি এবং ৫ জনকে ক্যান্টনমেন্ট থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

উপ কমিশনার আনোয়ার হোসেন খান বলেন, “গ্রেপ্তার মিজানুরের রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। সব কিছু যাছাই চলছে। মিজানুর ওই ঘটনার মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি।”

ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজে শনিবার রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়।

এ ঘটনায় নিউ গিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫০ থেকে ২০০ জনকে।

পুলিশ বলছে, ঘটনার তদন্তে প্রাথমিকভাবে জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন