মানবিকতায় প্রশংসার দাবিদার এইচএম মনিরুজ্জামান
মানবিক কাজে প্রশংসায় ভাসছেন আন্তর্জাতিক মানবাধিকার চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামান গতকাল ২৮-৯-২০২৬ তারিখ CWB একটি চ্যানেলে তার সাক্ষাৎকারে,উঠে এসেছে যে, সরকার যখন বি এম ই টি কার্ড, বৈধতা প্রশ্নে ও বিভিন্ন কাগজপত্রের ঘাটতি থাকার কারণে বিদেশ থেকে মরদেহ ফেরত আনতে ব্যর্থ হয় তখন মানবিক দূত হিসেবে সেই মরদেহ গুলো দেশে এনে কিছুটা হলেও কষ্টের দুয়ার বন্ধ করে আলোর মোমবাতি জ্বালিয়ে প্রশংসার দুয়ারে কড়া নেড়ে মরদেহ গুলো পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন এই মানবিক কর্মী।
এ অসাধ্য সাধনে তিনি মানবিকতার ছোঁয়া লাগিয়ে মানুষের মুখে সামান্য হলেও কষ্টের মধ্যে হাসি ফুটানোর চেষ্টা করছেন। আর এটা মানুষের জন্য এক চরম প্রাপ্তি অনন্য উপহার।
চ্যানেলটির সাক্ষাৎকারে সাংবাদিকের প্রশ্নোত্তরে প্রবাসীদের কষ্টগুলো প্রকাশ করতে গিয়ে চোখের জলে নিজেকে সিক্ত করে মানবিক প্রধানমন্ত্রীর কাছে প্রবাসীদের কষ্টগুলি লাগবে তার মানবিক হস্তক্ষেপ কামনা করে বলেন আর কোন প্রবাসীর মৃত্যু দেহ যেন বিদেশের ফ্রিজে মাসের পর মাস পড়ে না থাকে।
বিমানবন্দরের দুর্নীতি বন্ধ ও দেশের ট্রাভেলস এর অনিয়ম এবং বিদেশে সকল দূতাবাস কর্মকর্তার সক্রিয় ভূমিকা সহ বিদেশে শ্রমিক পাঠানোর খরচের বিষয় পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া ও পাকিস্তান এর সাথে মিল রেখে, বৈষম্য বন্ধে সরকারের বিশেষ ভূমিকা পালন করার আহ্বান জানান।
দুবাই অটো ভিসা ক্যানসেল এর বিষয়ে রাষ্ট্রযন্ত্রকে কূটনৈতিক পথে হাঁটতে ও বিদেশে অসুস্থ প্রবাসীদের চিকিৎসার খোঁজখবর এবং দেশে প্রবাসী ও তাদের পরিবারের জন্য একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ এর কথা ব্যক্ত করেন।
পরিশেষে স্বপ্রনোদিত হয়ে এ ধরনের মানবিক কাজ প্রশংসার দাবি রাখে বলে সংবাদ সংস্থাটি মন্তব্য করেছেন।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: