প্রেমের টানে দক্ষিণ কোরিয়া থেকে লালমনিরহাটে, ইসলাম গ্রহণের পর মারিয়াকে বিয়ে করলেন, কোরিয়ান যুবক
খাজা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি :
প্রেমের টানে সুদুর দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে এসে, ইসলাম ধর্ম গ্রহণ করে লালমনিরহাটের কলেজছাত্রী মারিয়া আক্তার (জান্নাতুল ফেরদৌস মারিয়া) কে বিয়ে করেছেন, কোরিয়ান যুবক কিম হিউন সু।
জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর,ভাষা শিক্ষা বিষয়ক একটি প্রতিষ্ঠানে যোগাযোগের মাধ্যমে, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেন তারা।
জান্নাতুল ফেরদৌস মারিয়া লালমনিরহাট সদর উপজেলার, তিস্তা রেলগেট সংলগ্ন পাঙ্গাটারী এলাকার মোঃ আফজাল হোসেন ও রেনু বেগমের মেয়ে। তিনি লালমনিরহাট সরকারি কলেজ থেকে, অর্থনীতিতে অনার্স সম্পন্ন করেছেন।
তার পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ জুন রংপুরের কেরামতিয়া জামে মসজিদে, মাওলানা মোঃ আল-আমিনের তত্ত্বাবধানে ইসলাম ধর্ম গ্রহণ করেন, কিম হিউন সু। একই দিনে রংপুরের গরীবুল্লাহ টাওয়ারে অ্যাডভোকেট মোঃ মেহেদী হাসান রিয়াদের চেম্বারে, তাদের বিবাহ রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। পরে ইসলামি শরিয়া মোতাবেক বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করা হয়।
এ ঘটনায় ঐ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের জন্য,মারিয়ার পরিবারের পক্ষ থেকে, সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- প্রেমের* টানে,দক্ষিণ
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: