সালথায় পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের সালথা বাজারে একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সকালে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে গুদাম থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখা দিলে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এ ঘটনায় গুদামে থাকা বিপুল পরিমাণ পাট পুড়ে গেছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- সালথায়* পাটের,গুদামে
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: