রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কা, ২জন নিহত
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে ইট বোঝাই ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় উল্টে গাড়ীর চালক রাব্বী হোসেন (২৫) ও চালকের সহযোগী হিমেল সরদার (২৪) নিহত হয়েছে। এসময় আতিকুল ইসলাম (১৭) নামে আরো একজন সহযোগি আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ রাণীনগর-আবাদপুকুর সড়কের করজগ্রাম চৌধুরী মোড়ের একটু অদুরে এঘটনা ঘটে। নিহত রাব্বী উপজেলার চককুতুব গ্রামের মুসলিম উদ্দীনের ছেলে এবং সহযোগী হিমেল একই এলাকার ত্রিমোহনী গ্রামের সরদার আলীর ছেলে এবং আহত আতিকুল চককুতুব গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কাজী সাখাওয়াত হোসেন জানান,ইট বোঝাই দুটি ট্রাক্টর রাণীনগর থেকে পূর্বদিকে যাচ্ছিল। এসময় করজগ্রাম চৌধুরীর মোড় এলাকার একটু অদুরে পৌছলে পিছন থেকে একটি ইট বোঝাই ট্রাক্টর দ্রুতগতিতে সামনে থাকা আরেক ইট বোঝাই ট্রাক্টরকে অতিক্রম করার সময় ওই ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে উল্টে সড়কের পাশে খেজুর গাছের সাথে চাপা পরে। এতে একজন ইটের নিচে চাপা পরে আর আরেকজন খেজুর গাছের সাথে চাপা লেগে পরেছিল। দেখতে পেয়ে পথচারীরা ইটের নিচ থেকে একজনকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে পাঠায়। এর পর ফায়ার সার্ভিসের লোকজন এসে গাছের সাথে চাপা পরা একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
মেসার্স রিফাত ইটভাটার মালিক আবু বাক্কার জানান,ভাটা থেকে ইট নিয়ে যাবার সময় পথি মধ্যে ট্রাক্টর উল্টে চালক রাব্বী এবং সহযোগি হিমেল মারা গেছে। এছাড়া আতিকুল ইসলাম নামে আরো একজন সহযোগি আহত হয়েছে।
রাণীনগর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার দেলোয়ার হোসেন বলেন,ঘটনার খবর পেয়ে ছুটে গিয়ে একজনকে গাছের সাথে চাপা পরে থাকা অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দেই। এর আগে স্থানীয়রা ইটের নিচে চাপা পরা একজনকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে পাঠায়। সেখানে দুইজনের অবস্থার অবনতি হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করে। পরে নওগাঁ সদর হাসপাতালে দুই জনই মারা গেছে।
রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবলু কুমার জানান,ইট বোঝাই ট্রাক্টর উল্টে দুইজন মারা গেছে। এঘটনায় এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক পুনরুত্থান / মো: গোলাম মোরশেদ
- বিষয়:
- রাণীনগরে* ট্রাক্টরের,সাথে
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: