রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে ১৫ জন অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। “শুভ কাজে সবার পাশে“ প্রতিপাদ্যকে সামনে রেখে নারীদের স্বাবলম্বী করতে শুক্রবার দুপুরে বসুন্ধরা শুভসংঘ রাণীনগর উপজেলা শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত ও অসচ্ছল নারীদের হাতে এসব সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
বসুন্ধরা শুভসংঘের রাণীনগর উপজেলা শাখার সভাপতি এসএম সাইফুল ইসলাম এর সঞ্চালনায় এবং নওগাঁ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট সালাউদ্দিন মিন্টুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। অন্যদের মাঝে বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র অফিসার মো: মামুন, বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি শামীম আল মামুন, বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, ইয়াছির আরাফাত রাফি, প্রচার সম্পাদক, শাহ্ মো. হাসিবুর রহমান হাসিব, বসুন্ধরা, জেলা কমিটির উপদেষ্টা জাহিদ রাব্বানী রশিদ, শুভসংঘ রাণীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, রাণীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি ওহেদুল ইসলাম মিলন, সদস্য রায়হানুল হক, সাইফুল ইসলাম শাহীন, বগুড়া জেলার আদমদীঘি উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি আমিনুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শাকিল, যুগ্ম সম্পাদক আশিকুজাম্মান ছোটন, কালের কন্ঠ নওগাঁ জেলা প্রতিনিধি ফরিদুল করিম তরফদার, কালের কন্ঠ আদমদীঘি উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম জেন্টু, বাংলানিউজ২৪ নওগাঁ জেলা প্রতিনিধি তৌহিদ ইসলাম, কালের কণ্ঠ রাণীনগর উপজেলা প্রতিনিধি শাহরুখ হোসেন আহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান বলেন, তিন মাস প্রশিক্ষণ শেষে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ বসুন্ধরা শুভসংঘের মহৎ উদ্যোগ। এমন আয়োজনের মধ্যে দিয়ে নারীরা অসচ্ছলতাকে পিছনে ফেলে স্বচ্ছলতার পথে এগিয়ে যাবে। সেই সাথে তাদের এই দক্ষতাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারবে। বসুন্ধরা শুভসংঘের এমন কাজ অব্যাহত থাকবে বলে আশা করছি।
বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, সারাদেশে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার উদ্যোগে সারাবছর বসুন্ধরা শুভসংঘ নানা ভাবে অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় নওগাঁর রাণীনগর উপজেলার ১৫ জন নারীকে তিন মাসব্যাপী দর্জি প্রশিক্ষণ শেষে তাদের হাতে নতুন সেলাই মেশিন তুলে দেওয়া হলো। এরমধ্য দিয়ে তাঁদের জীবিকার সম্ভাবনার দুয়ার খুলে গেলো।
দৈনিক পুনরুত্থান / মো: গোলাম মোরশেদ
- বিষয়:
- রাণীনগরে* অসচ্ছল,নারীদের
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: