বোয়ালমারীতে ইয়াবাসহ বাবা-মেয়ে আটক
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে ৪৮ পিস ইয়াবাসহ নান্নু বিশ্বাস (৫০) ও তার মেয়ে সুরাইয়া বেগম (২৫) নামে দু'জনকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে পৌরসভার চৌরাস্তা এলাকার নাহার ফিলিং স্টেশনের সামনে নান্নু বিশ্বাসের চায়ের দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন সোতাশী গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চায়ের দোকান থেকে ৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় নান্নু বিশ্বাস ও তার মেয়ে সুরাইয়া বেগমকে আটক করে পুলিশ।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ বাবা-মেয়েকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে ।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- বোয়ালমারীতে ইয়াবাসহ
- বাবা-মেয়ে আটক
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: