• ঢাকা
  • বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. দূর্ঘটনা

ফরিদপুরে নিজ ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৪১ পিএম;
ফরিদপুরে নিজ ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

ফরিদপুর জেলা প্রতিনিধি :

 

ফরিদপুরে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে।  বুধবার (১৫ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১টার দিকে শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় নিজ ঘরের ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম মো. অপু মাতুব্বর (২৮)। তিনি ওই এলাকার আলমগীর মাতুব্বরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, অপু মাতুব্বর একাই নিজ ঘরে থাকতেন। দীর্ঘ সময় ধরে ঘরের দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন