• ঢাকা
  • মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. দূর্ঘটনা

ভাঙ্গায় ট্রাকে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ৫


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ০২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:১০ এএম;
ভাঙ্গায় ট্রাকে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ৫

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের সাথে প্রাইভেট কারের ধাক্কায় নিহত হয়েছেন ৫জন। এ ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছেন।

তারা ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

 

মঙ্গলবার ভোর চারটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন– যশোর জেলার ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান (৫০), নুরজাহানের ছেলে আরিফ ইসলাম (২৪), একই গ্রামের ইলিয়াস হোসেনের স্ত্রী আয়শা বেগম (২৮), রাকিব (১৮) ও প্রাইভেট কারচালক (২৫)। দুর্ঘটনায় আহতরা হলো– আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩)।

তারা সবাই প্রাইভেট কারের যাত্রী ছিলেন।

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, ঢাকা থেকে ভাঙ্গা আসার পথে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক ভাঙ্গার মালিগ্রাম নামক স্থানে দাঁড়িয়ে ছিল। ভোর ৪টার দিকে ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেট নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারের চালকসহ নিহত হন চারজন।

আহত হন তিনজন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে একজন মারা যান।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম বলেন, প্রাইভেটকারের চালকসহ চার জন ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আহত আরো একজনের মৃত্যু হয়। চালক ছাড়া নিহত চারজন একই পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন