• ঢাকা
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. দূর্ঘটনা

মাগুরায় বাসের ধাক্কায় নারী নিহত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৪৮ পিএম;
মাগুরায় বাসের ধাক্কায় নারী নিহত

স্টাফ রিপোর্টার :

মাগুরায় সড়ক দুর্ঘটনায় পপি খাতুন (৩৮) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে যশোর-মাগুরা মহাসড়কের আড়পাড়া ব্রিজ এর উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পপি খাতুন মাগুরা সদর উপজেলার রাজিবের পাড়া গ্রামের প্রবাসী রাজ্জাকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় যশোরগামী একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন