• ঢাকা
  • সোমবার, ০৯ ফেরুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. বিনোদন

হাফপ্যান্ট পরে গ্র্যামির মঞ্চে জাস্টিন বিবার, চমকে গিয়েছিলেন আয়োজকরা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০৮ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:২৭ পিএম
হাফপ্যান্ট পরে গ্র্যামির মঞ্চে জাস্টিন বিবার, চমকে গিয়েছিলেন আয়োজকরা

সংগীতের পাশাপাশি ব্যক্তিগত স্টাইল ও ফ্যাশন স্টেটমেন্ট নিয়েও বরাবরই আলোচনায় থাকেন জাস্টিন বিবার। কখনো ব্যতিক্রমী পোশাক, কখনো অপ্রচলিত লুক—হলিউডের এই পপ তারকা প্রায়ই চমক দিতে ভালোবাসেন। তবে এবার সেই চমক ছড়িয়ে পড়ল সংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে।

কিছুদিন আগে গ্র্যামি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে হাফপ্যান্ট ও মোজা পরে মঞ্চে হাজির হন জাস্টিন বিবার।

তার এই অপ্রত্যাশিত পোশাক নির্বাচন ঘিরে মুহূর্তেই শুরু হয় আলোচনা ও বিতর্ক। দর্শক তো বটেই, আয়োজক ও বিচারকরাও এমন লুক দেখে কিছুটা বিস্মিত হন বলে জানা গেছে।

 

আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বিবারের এই পোশাক সম্পর্কে আগে থেকে কিছুই জানতেন না অনুষ্ঠানের আয়োজকেরা। হঠাৎ মঞ্চে এমন পোশাকে তাকে দেখে অনেকেই হকচকিয়ে যান।

গ্র্যামি অ্যাওয়ার্ডসের নির্বাহী প্রযোজক বেন উইনস্টন এক পডকাস্টে বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি জানান, পারফরম্যান্সের আগে জাস্টিন বিবার তার পোশাক নিয়ে কোনো ধরনের আলোচনা করেননি। 

উইনস্টনের ভাষায়, “আমার মনে হয় মঞ্চে ওঠার আগ মুহূর্ত পর্যন্তও সে ঠিক করেনি কী পরবে। সৃজনশীল পরিকল্পনার সময়ও সে কেবল বলেছিল—গান গাইবে।

আরো জানা গেছে, ওই দিন বিবার যে হাফপ্যান্টটি পরে মঞ্চে ওঠেন, সেটি ছিল তাঁর নিজস্ব ফ্যাশন ব্র্যান্ডের তৈরি একটি সাটিন বক্সার শর্টস।

আয়োজকদের ধারণা, নির্দিষ্ট এই পারফরম্যান্সের জন্য খুব বেশি আনুষ্ঠানিক প্রস্তুতিতে সময় দিতে চাননি বিবার। সে কারণেই হয়তো নিজের স্বতঃস্ফূর্ত স্টাইলেই মঞ্চে উঠে পড়েন তিনি।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন