ফরিদপুরে সড়ক দূর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আলী হাওলাদার (৭৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন।
শুক্রবার (২০ মার্চ ২০২৬) বিকেল আনুমানিক ৩টার দিকে সদর উপজেলার শিবরামপুর এলাকায় আজিজ পাইপ লিমিটেডের সামনে মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আলী হাওলাদার শিবরামপুর গ্রামের মৃত ওয়াজ উদ্দিন হাওলাদারের ছেলে। জানা যায়, তিনি মহাসড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় ফরিদপুর থেকে ঢাকাগামী একটি অজ্ঞাতনামা বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- ফরিদপুরে* সড়ক,দূর্ঘটনায়
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: