• ঢাকা
  • সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. বিনোদন

ইকরার আত্মহত্যা: ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ০২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৫৭ পিএম;
ইকরার আত্মহত্যা: ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৫ এপ্রিলের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এজাহার গ্রহণ করে এ আদেশ দেন। বিষয়টি সোমবার নিশ্চিত করেছেন প্রসিকিউশন পুলিশের এসআই সাইফুল ইসলাম।

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা এ মামলায় আসামি করা হয়েছে জাহের আলভী, তাঁর মা নাসরিন সুলতানা শিউলি এবং অভিনেত্রী ইফফাত আরা তিথি-কে।

গত শনিবার দুপুরে মিরপুর ডিওএইচএসে আলভীর বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সে সময় শুটিংয়ের কাজে দেশের বাইরে ছিলেন আলভী। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে স্ত্রীর ‘আত্মহত্যার’ খবর জানান তিনি।

ঘটনার পরদিন পল্লবী থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

এদিকে ইকরার স্বজন ও পরিচিতদের কেউ কেউ অভিযোগ করেছেন, অভিনেত্রী তিথির সঙ্গে আলভীর কথিত বিয়েবহির্ভূত সম্পর্কও এই ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে।১৫ বছরের দাম্পত্য জীবনে আলভী ও ইকরার রিজিক নামে চার বছর বয়সী এক পুত্রসন্তান রয়েছে।

 

দৈনিক পুনরুত্থান / বিনোদন ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন