• ঢাকা
  • সোমবার, ১৭ আগষ্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. বিনোদন

বক্স অফিসে ইমরান হাশমির ইতিহাস


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৭ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৪৭ পিএম;
বক্স অফিসে ইমরান হাশমির ইতিহাস
ইমরান হাশমি

বক্স অফিসে দুর্দান্ত গতিতে ছুটছে বলিউড অভিনেতা ইমরান হাশমির নতুন সিনেমা ‘আওয়ারাপান টু’। মুক্তির মাত্র তিন দিনের মাথায় বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করেছে সিনেমাটি। সেই সঙ্গে এটি ইমরান হাশমির একক অভিনীত সিনেমাগুলোর মধ্যে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে। 

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে মুক্তির প্রথম তিন দিনে সিনেমাটি ৮১ কোটি ৭৫ লাখ রুপি নেট আয় করেছে, যার গ্রস আয় দাঁড়িয়েছে ৯৮ কোটি ১০ লাখ রুপি। আন্তর্জাতিক বাজারের আয় যুক্ত হয়ে বিশ্বজুড়ে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১১০ কোটি ১০ লাখ রুপিতে। শুক্রবার মুক্তির প্রথম দিনে ছবিটি ২২ কোটি রুপি সংগ্রহ করে। শনিবার আয় আরও বেড়ে দাঁড়ায় ৩৩ কোটি ৭৫ লাখ রুপিতে এবং রোববার ভারতের ৯ হাজার ৪০৩টি শো থেকে এটি সংগ্রহ করে ২৬ কোটি রুপি।

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আওয়ারাপান’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে এটি। ফ্লপ হওয়া এর প্রথম কিস্তির মোট আয় ছিল ৭ কোটি ৭৫ লাখ রুপি, যা মুক্তির প্রথম দিনেই পেছনে ফেলে নতুন কিস্তি। 

এদিকে ইমরান হাশমির ক্যারিয়ারের অন্যান্য হিট সিনেমার প্রথম দিনের আয় করা সিনেমাগুলো- ‘হক’ (২০ কোটি), ‘রাজ টু’ (২৫ কোটি ৫০ লাখ), ‘এক থি ডায়েন’ (২৬ কোটি) ও ‘জান্নাত’-এর (৩০ কোটি); যার রেকর্ড ভেঙেছে ‘আওয়ারাপান টু’।

শুধু তাই নয়, একই সময়ে মুক্তি পাওয়া সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’ সিনেমার সঙ্গে লড়াইয়ে আয়ের দিক থেকে বেশ বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ‘আওয়ারাপান টু’।

নীতিন কক্কড় পরিচালিত এই সিনেমায় ইমরান হাশমির পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও প্রেক্ষাগৃহে দর্শকদের বিপুল উপস্থিতি ও প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি।

দৈনিক পুনরুত্থান / বিনোদন ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন