• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. বিনোদন

বাধা পেরিয়ে স্বপ্ন ছোঁয়ার গল্পে অভিনয়শিল্পী সুমাইয়া ইসলাম বর্ষা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:২৬ পিএম;
বাধা পেরিয়ে স্বপ্ন ছোঁয়ার গল্পে অভিনয়শিল্পী সুমাইয়া ইসলাম বর্ষা

বাংলাদেশের উদীয়মান মডেল ও অভিনয়শিল্পী। অল্প সময়ের মধ্যে তিনি নাটক, ওয়েব সিরিজ এবং বিজ্ঞাপন জগতে দর্শকদের নজর কেড়েছেন। জনপ্রিয় নাটক ও সিরিজের পাশাপাশি তিনি আরং, মিনিস্টার ফ্রিজের মতো ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন। তানজিন তিশা, তাহসান, জোভান, আরশ খানের মতো পরিচিত অভিনেতাদের সাথেও তার কাজ রয়েছে।

অনেক বাধা আর সামাজিক সমালোচনা পেরিয়ে তিনি নিজের জায়গা তৈরি করেছেন। তার বিশ্বাস, প্রত্যেক মেয়ের নিজের পরিচয়ে বাঁচা উচিত। তিনি নিজেকে শুধু নায়িকা নয়, একজন দক্ষ অভিনয়শিল্পী হিসেবে গড়ে তুলতে চান। 

সংগ্রাম আর আত্মবিশ্বাসের গল্প নিয়ে সুমাইয়া ইসলাম বর্ষা নতুন প্রজন্মের মেয়েদের জন্য একটা অনুপ্রেরণার নাম হয়ে উঠছেন।

 

দৈনিক পুনরুত্থান / বিনোদন ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন