বিএনপির পরীক্ষিত নেতাদের ‘অশনিসংকেত’ নিয়ে যা বললেন রনি
সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, আওয়ামী লীগ পালিয়ে গেছে। তাদের পালানোর একটা রাস্তা ছিল।
আপনারা কোথায় যাবেন? আপনাদের তো পালানোর কোনো জায়গা নেই। বোঝার চেষ্টা করুন, বিরক্তি কোন পর্যায়ে গেলে, অশনিসংকেত কোন পর্যায়ে গেলে, একেবারে বিএনপির পরীক্ষিত যারা লোকজন রয়েছেন, তারা এই ধরনের কথা বলতে পারেন। অনেকে হয়ত বলবেন যে তারা না পাওয়ার বেদনা থেকে এই কথা বলছে, এই কথাগুলো যারা বলছেন, তারা আসলে রাজনীতি বোঝেন না।
বুধবার (১৩ মে) ‘তিনতন্ত্র’ নামের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।
গোলাম মাওলা রনি বলেন, রাজনীতি এমন একটা ব্যাপার, কোনো দলের প্রতি যদি কখনো কারো দুর্বলতা থাকে, কোনো অবস্থাতেই মানুষ সেই দুর্বলতা থেকে বের হতে পারে না। অনেক মানুষ বেগম জিয়ার দ্বারা অপমানিত হয়েছেন, কিন্তু মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত বেগম জিয়ার জন্য দোয়া করেছেন। অনেক মানুষ জিয়াউর রহমান দ্বারা, বঙ্গবন্ধু দ্বারা, শেখ হাসিনা দ্বারা লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু ওই যে রাজনৈতিক বিশ্বাসের কারণে তারা ক্ষতিগ্রস্ত হওয়ার পরও মানে বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, খালেদা জিয়া, শেখ হাসিনাদের অকল্যাণ কামনা করেননি। বিএনপির যারা লোকজন রয়েছেন, সত্যিকারের অর্থে বিএনপির যারা লোকজন রয়েছেন, তারা কোনো অবস্থাতেই তারেক রহমান সাহেবের অমঙ্গল কামনা করবেন না।
বিএনপির অমঙ্গল কামনা করবেন না। তারা বিভিন্ন কারণে তাদের যারা প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী রয়েছে, দলের মধ্যে তাদের সঙ্গে তাদের দ্বন্দ্ব-সংঘাত থাকবে, মারামারি-কাটাকাটি হবে, কিন্তু দলের বাইরে যাবে না। এটা হলো পলিটিক্যাল ম্যাথমেটিক্স। এটা হলো রাজনীতির অংক।
তিনি বলেন, সেদিক থেকে কেউ হয়ত এনসিপিতে গেছে, কেউ হয়ত জামায়াতে চলে গেছে।
কিন্তু এর অর্থ এই না যে তারা বিএনপির প্রতি বিরূপ বা যেকোনো কারণে বিএনপিতে তাদের স্কোপ ছিল না বা স্পেস ছিল না, এজন্য তারা চলে গেছেন। তারা কোনো অবস্থাতেই বিএনপির অমঙ্গল চাইতে পারেন না। কোনো অবস্থাতে কেউ চান না। এটি হলো রাজনীতির ম্যাথমেটিক্স। সেই মানুষগুলো যারা কেউ হয়ত বিএনপিতে আছেন, কেউ বিএনপি ছেড়ে গেছেন, কাউকে কাউকে হয়ত বিএনপি বের করে দিয়েছে, তাদের একটা বিরাট অংশ বলছে যে আপনারা কোথায় পালাবেন? এটা বিএনপির জন্য একটা অশনিসংকেত, এত অল্প সময়ে কথাগুলো কেন আসছে?
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- বিএনপি
- আওয়ামী লীগ
- গোলাম মাওলা রনি
- কলামিস্ট
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: