• ঢাকা
  • বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. বিনোদন

ভাই অর্জুনকে নিয়ে ট্রল, জাহ্নবী বললেন ‘সবই ভিউ পাওয়ার ধান্দা’


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৩৩ এএম;
ভাই অর্জুনকে নিয়ে ট্রল, জাহ্নবী বললেন ‘সবই ভিউ পাওয়ার ধান্দা’

বলিউড অভিনেতা অর্জুন কাপুর দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলিং ও মানসিক হেনস্থার শিকার হচ্ছেন। মালাইকা আরোরার সাথে বিচ্ছেদ থেকে শুরু করে তার অভিনয় দক্ষতা—সবকিছু নিয়েই নেটপাড়ায় নেতিবাচক আলোচনা চলেছে, যা তাকে হতাশার দিকে ঠেলে দিয়েছিল। এবার ভাইয়ের পাশে দাঁড়িয়ে এই বিষয়ে কথা বললেন বোন জাহ্নবী কাপুর।

জাহ্নবী কাপুর জানান, ভাইয়ের প্রতি মানুষের এমন আচরণে তিনি কিছুটা বিরক্ত ও মর্মাহত।

জাহ্নবীর মতে, বর্তমানে অনেকে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নজরে আসার জন্য বা ভাইরাল হওয়ার জন্য অন্যদের আক্রমণ করে। তারা বিতর্ক তৈরি করে নিজেদের খ্যাতি বাড়াতে চায়।

তিনি মনে করেন, যারা এসব ভিডিও বা পোস্ট বানায়, তারা আসলে নিজেদের আখের গোছানোর চেষ্টা করছে। তাই এসবকে খুব একটা গুরুত্ব না দেওয়াই ভালো।

মনের ওপর চাপ কমানোর জন্য এগুলো এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।

জাহ্নবী বলেন, সবাই দিনশেষে সংসার চালানোর চেষ্টা করছে, কাজ করছে। কিন্তু যখন এটা ব্যক্তিগত আক্রমণ বা হেনস্থায় রূপ নেয়, তখন খুব খারাপ লাগে। আমার ভাইয়ের ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছে।

দৈনিক পুনরুত্থান / বিনোদন ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন