• ঢাকা
  • শুক্রবার, ২৭ ফেরুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. অর্থনীতি

আজকের বাজারে সোনার ভরি কত?


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৩৯ এএম;
আজকের বাজারে সোনার ভরি কত?

দেশের বাজারে বেড়েছে সোনার দাম। এবার ভরিতে দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। ফলে নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম ওই দিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। আজ শুক্রবারও (২৭ ফেব্রুয়ারি) নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সোনা। 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

সোনার নতুন দাম—

২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা

২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা

১৮ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা

সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে।

তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এদিকে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি ৬ হাজার ৭০৭ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি ৬ হাজার ৪১৫ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ৫ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৪ হাজার ৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন