• ঢাকা
  • বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. দূর্ঘটনা

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যমজ ২ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:১৭ পিএম;
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যমজ ২ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু 

মিজান উর রহমান, ফরিদপুর জেলা প্রতিনিধি :

 


ফরিদপুরের মধুখালীতে এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। 

ফরিদপুরের মধুখালীতে ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনে কাটা পড়ে তায়েব শেখ (৪) ও আহমেদ শেখ (৪) নামে যমজ দুই সহদরের মার্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (০১ এপ্রিল ২০২৬) দুপুর দুইটার দিকে মধুখালীর নোয়াপাড়া ইউনিয়নের ভূষনা-লক্ষণদিয়া রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ভাই ওই এলাকার ব্যবসায়ী আকাশ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি লোকাল ট্রেনের নিচে পড়ে যমজ দুই সহদরের নির্মম মৃত্যু ঘটে।

বিষয়টি নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান বলেন, ''খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়ে বিস্তারিত বলতে পারবো। তবে যমজ দুটি শিশু ট্রেনে কাটা পড়ে মারা গেছে বলে জেনেছি। বিস্তারিত পরবর্তীতে জানানো সম্ভব হবে।"

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন