• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

আলফাডাঙ্গায় গ্রিল কেটে ঘরে ঢুকে স্বর্ণালংকারসহ নগদ অর্থ লুট


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৪৩ পিএম;
আলফাডাঙ্গায় গ্রিল কেটে ঘরে ঢুকে স্বর্ণালংকারসহ নগদ অর্থ লুট

ফরিদপুর জেলা প্রতিদিধিঃ

 

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রাফিজুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ থানায় জমা দিয়েছেন। এসময় ডাকাতদের হামলায় আইনজীবীর পিতা গুরুতর আহত হয়েছেন।

ফরিদপুরের আলফাডাঙ্গায় রোববার ১৩ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে আলফাডাঙ্গা পৌরসভার মিঠাপুর কলেজপাড়া এলাকায় এই ডাকাতীর ঘটনা ঘটে। আহত মোহাম্মদ আলীকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 
পরদিন সোমবার ১৪ সেপ্টেম্বর দুপুরে আহত গৃহকর্তা ও আলফাডাঙ্গা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রধান অফিস সহকারী মোহাম্মদ আলী (৬৩) বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়,রোববার রাত সাড়ে ১১টার দিকে গৃহকর্তা মোহাম্মদ আলী ও তার স্ত্রী নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টার দিকে পাঁচ থেকে ছয়জনের একটি অজ্ঞাতনামা সশস্ত্র ডাকাত দল ঘরের পূর্ব পাশের ব্যালকনির দরজার গ্রিল কেটে এবং গেস্ট রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে বৃদ্ধ দম্পতিকে জিম্মি করে। এ সময় বাধা দিলে গৃহকর্তা মোহাম্মদ আলীকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয় ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে ডাকাত দলটি ঘরের আলমারি, ওয়্যারড্রব ও ফাইল ক্যাবিনেট ভেঙে আনুমানিক ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকাসহ লুট করে পালিয়ে যায়।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল সারোয়ার বলেন, ‘ঘটনার খবর পেয়ে  ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন