• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. গণমাধ্যম

আলফাডাঙ্গা প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:২৮ পিএম;
আলফাডাঙ্গা প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোহম্মদ আবুল বাশার, আলফাডাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ

 

ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবে অবস্থিত আলফাডাঙ্গা প্রেসক্লাব এর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি ফকির এনায়েত হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও ফজিলত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এ মাসে সকলের উচিত ধৈর্য, সহমর্মিতা ও নৈতিকতা চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করা। আলোচনা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলকে নিয়ে ইফতার করা হয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যরা পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত দায়িত্ববোধ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রাখার বিষয়ে মতবিনিময় করেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন