• ঢাকা
  • শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. উৎসব / দিবস

ফরিদপুরের পল্লীতে খরসূতী ঈদগাহে বৃহত্তর ঈদ জামাত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৩৫ পিএম;
ফরিদপুরের পল্লীতে খরসূতী ঈদগাহে বৃহত্তর ঈদ জামাত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :


ফরিদপুরের পল্লীতে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের খরসূতী ঈদগাহে ঈদুল ফিতরের বৃহত্তর জামাত অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (২১ মার্চ ২০২৬) নির্ধারিত সকাল ৯টায় এই ঈদ জামাতটি অনুষ্ঠিত হয়। হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী নামাজে অংশ নেন ।

দীর্ঘ ৩০ দিন সিয়াম সাধানার পর জীবনের সকল গোনাহ মাপের আশায় মহান সৃষ্টিকর্তার দরবারে হাত তুলেছিলেন ঈদগাহের ময়দানে উপস্থিত হাজার হাজার মুসল্লী। ঈদের
 আনন্দ একে অপরের সাথে ভাগাভাগি করতে একত্রিত হয়েছিলেন এ অঞ্চলের অগনিত মুসলিম সম্প্রদায়। 
অনবদ্য সুরেলা কন্ঠে পবিত্র তেলাওয়াতের মাধ্যমে নামাজের ইমামতি করেন হাফেজ মাওলানা খালিদ বিন নাসির। 


খরসূতীতে অবস্থিত বিশাল এই ঈদগাহটি বেলজানী-খরসূতীর বিচক্ষণ ব্যক্তিগণ ময়না,সাতৈর,ঘোষপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকার সর্বস্তরের মানুষের সহায়তায় কয়েক ’শ’ বছর পূর্বে নির্মাণ করেছিলেন। এরই পাশে রয়েছে বিশাল এলাকা ব্যাপি বেলজানী-খরসূতী গোরস্থান ও কাশেমুল উলুম মাদ্রাসা। এ সকল প্রতিষ্ঠান শতশত বছর পূর্বে এ অঞ্চলের গুনি মানুষেরা নির্মাণ করে গেছেন তাঁদের প্রজন্মদের জন্য। আজকের এই বিশাল ঈদ জামাত শেষে সেই সকল মহিয়ানদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান 

এ সম্পর্কিত আরও পড়ুন