• ঢাকা
  • সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. উৎসব / দিবস

মহম্মদপুরে উৎসবমুখর পরিবেশে 'ইবিয়ান' ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত:


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৩৫ পিএম;
মহম্মদপুরে উৎসবমুখর পরিবেশে 'ইবিয়ান' ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত:

​এস এম আজগার আলী, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :

মাগুরার মহম্মদপুরে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের সংগঠন (ইবিয়ান) ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।আজ ২২ মার্চ রবিবার সকাল ৯টায় মহম্মদপুর আমিনুর রহমান কলেজ প্রাঙ্গণে এই মিলনমেলা শুরু হয়।

পবিত্র ঈদুল ফিতর পরবর্তী এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন পর্যায়ের ইবিয়ান সদস্য ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন। দীর্ঘ বিরতির পর একে অপরের সান্নিধ্য পেয়ে আবেগঘন মুহূর্ত তৈরি হয়। একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা ও কোলাকুলির মাধ্যমে ভ্রাতৃত্বের এক অনন্য মিলনমেলায় পরিণত হয় কলেজ প্রাঙ্গণ।

​অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা তাদের স্মৃতিচারণ করেন এবং এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, সৌহার্দ্য ও সম্প্রীতি অটুট রাখতেই প্রতি বছরের ন্যায় এবারও এই আয়োজন করা হয়েছে।

​বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। মিলনমেলা শেষে এক বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হয়।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন